Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Weather Forcast: উধাও শীত, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: শীতের আমেজ আর নেই, উল্টে চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই মঙ্গলবার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার।

তার আগে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

You might also like!