Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

আগামী ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক টেট, সিদ্ধান্ত কমিটির বৈঠকে

West Bengal Primary TET 2022
West Bengal Primary TET 2022

 

আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা টেট নেওয়া হবে। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রের খবর। খুব শীঘ্রই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হবে বলেও জানা গিয়েছে। তবে চলতি বর্ষের টেট পরীক্ষা নেওয়ার আগে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা তথা টেট-এর সম্পূর্ণ মেধাতালিকা নম্বর বিভাজন-সহ প্রকাশ করতে হবে। এদিন সংশ্লিষ্ট এক মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।প্রসঙ্গত, ২০১৪ সালের টেটের মেধা তালিকার ভিত্তিতে ২০১৬ সালে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। পরবর্তী ধাপে ২০২০ সালে ১৬ হাজার ৫০০ জনের নিয়োগ হয়। দুই দফায় মোট প্রায় ৫৯,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়। এই নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক মামলা দায়ের হয় হাই কোর্টে। শুক্রবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে পর্ষদের তরফে ওই তালিকা দিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…