Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

CV Ananda Bose: রাজ্যপালের মন্তব্য নিয়ে কটাক্ষ মন্ত্রী ব্রাত্যের

CV Anand Bose (File Picture)
CV Anand Bose (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার রাজভবনে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে নিজের বক্তৃতায় নাম না করে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের কটাক্ষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের মতের সঙ্গে তারা যে সহমত নয়, তা সাফ জানিয়েছে শাসকদল। তাঁর উদ্দেশে পাল্টা কটাক্ষ করে রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সরস মন্তব্য, ‘‘বেশি মাথা হেঁট করবেন না। তা হলে সানগ্লাস (রোদচশমা) খুলে পড়ে যাবে।’’

পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে শাসকদলের বিরুদ্ধে রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। রবিবারও রেলের একটি অনুষ্ঠানে রাজ্যপালের মন্তব্য ছিল, ‘‘রাজ্যের প্রধান দুই শত্রু হিংসা এবং দুর্নীতি।’’ রাজভবনের অনুষ্ঠানেও নিজের ভাষণে রাজ্যপালের দাবি, ‘‘এখনকার বাংলা সেই বাংলা নেই।’’ মঙ্গলবারের ভাষণে কারও নাম না করে তাঁর পরামর্শ, ‘‘এখনও দেরি হয়নি। তবে অনেক দেরি হওয়ার আগে মানুষ চায়, দুর্নীতি শেষ করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা। দুর্নীতি এবং হিংসাকে শেষ করতে মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। দুর্ভাগ্যবশত গুরুদেবের বাংলার যে পরিস্থিতি তা ঠিক করতে হবে।’’

রাজ্যপালের আরও দাবি, ‘‘গুরুদেবের কথায় চিত্ত যেথা ভয়শূন্য, আমি এটা অনুভব করি। এখন চিত্ত ভয়যুক্ত। আর মাথা হেঁট হয়ে আছে। সন্ত্রাস, হিংসা, দুর্নীতি ভরে আছে।’’ যদিও এই মন্তব্য নিয়ে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘রাজ্যপাল তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মতপ্রকাশ করেছেন। তাঁর কোনও উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য নিয়ে কথা বলছেন।’' 

You might also like!