Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

দক্ষিণবঙ্গে সম্ভাবনা নেই ভারী বৃষ্টির; তিলোত্তমায় চড়বে পারদ, বাড়বে ঘর্মাক্ত গরম

weather update of Kolkata
weather update of Kolkata

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বৃষ্টি থামতেই ফের চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে ঘর্মাক্ত গরমও। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও, আর্দ্রতাজনিত অস্বস্তি একটু রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই, বৃষ্টি হলেও তা হবে ছিঁটেফোঁটা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওঠানামা করতে পারে তাপমাত্রার পারদ।বৃষ্টি থামতেই অস্বস্তি ফিরেছে তিলোত্তমায়, সকাল থেকেই প্রবল গরমের অনুভূতি বেশ বোঝা যাচ্ছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই রোদের দাপট বেশ ভালোই ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। ঘর্মাক্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ফের কাহিল হতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। তবে, পুজোর মুখে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায়, গরম অনুভূত হলেও খুশি আপামর বাঙালি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…