Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather update: ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Weather update
Weather update

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা জানান, এই ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিস্তৃতভাবে বৃষ্টি হতে পারে। এরপর সোমবার থেকে আবারও বিস্তৃতভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই রয়েছে। আগামীকাল  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানান, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like!