Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Forecast : তিলোত্তমায় পারদের ওঠানামা চলছেই, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় মিলছে স্বস্তি

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৪ মার্চ : তাপমাত্রার পারদের ওঠানামা লেগেই রয়েছে তিলোত্তমায়, শনিবারও আবহাওয়ার সেই খামখেয়ালিপনা জারি থাকল। শনিবার ফের সামান্য কমল কলকাতার তাপমাত্রার পারদ, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।

শীত বিদায় নিলেও, ভোরের দিকে জেলায় জেলায় এখনও অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। তবে বেলা গড়াতেই সেই ঠান্ডা উধাও হয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় মারাত্মক গরমও অনুভূত হচ্ছে না। তবে দুপুরে প্রখর রোদ থাকছে, শনিবার সকালেও ঝলমলে আকাশ ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। ভোরের দিকে অনুভূত হয়েছে হালকা ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত মহানগরীর তাপমাত্রার পারদ এভাবেই ওঠানামা করবে।

You might also like!