kolkata

2 years ago

Weather forecast of kolkata: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম, ১৮-২০ মে আবারও বৃষ্টির পূর্বাভাস

rain in Kolkata (File Picture)
rain in Kolkata (File Picture)

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবারও বাড়বে গরম। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত সেভাবে হবে না দক্ষিণবঙ্গজুড়ে, এই সময়ে বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। তবে, আগামী সপ্তাহে অর্থাৎ ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর বৃষ্টি ফের বাড়বে, একটু বেশি বৃষ্টি হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারই কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি সেভাবে হবে না দক্ষিণবঙ্গে। তবে, ১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর বৃষ্টি ফের বাড়বে, একটু বেশি বৃষ্টি হবে ১৮ ও ২০ সেপ্টেম্বর। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, ১৮ সেপ্টেম্বর থেকে একটু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

You might also like!