kolkata

2 years ago

Firhad Hakim: আমরা সবাই স্বেচ্ছাসেবক, কেউ কর্মী নই! নবীন-প্রবীণ ইস্যু নিয়ে মুখ খুললেন ববি

Firhad Hakim (File Picture)
Firhad Hakim (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে থাকছে তৃণমূলের নবীন-প্রবীণ তত্ত্ব। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মুখ খোলেন তৃণমূলের একাধিক নেতা ও বিধায়ক। সম্প্রতি এই নিয়ে কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বয়সের ঊর্ধ্বসীমা থাকার পক্ষেই সওয়াল করেছেন। 

এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন কলকাতা মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুর ও নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “রাজনীতি আর চাকরি আলাদা। বয়স হলে দৌঁড়নো সম্ভব না এটা ঠিক। তবে রাজনীতিকে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমরা সবাই স্বেচ্ছাসেবক, কেউ কর্মী নই। অভিষেক যেটা বলছেন, ঠিক বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রয়েছে বলেই আমরা রয়েছি। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আরও ২০ বছর সুস্থ সবল থাকুন। অভিজ্ঞতার আলাদা দাম রয়েছে।” ফিরহাদের মতে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও একমাত্র মাপকাঠি গ্রহণযোগ্যতা। তিনি বলেন, “প্রার্থী হওয়ার বিষয়েও একমাত্র মাপকাঠি মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমি তো এখনও মনে করি ডায়মন্ড হারবারে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তেমন অন্য কোনও জায়গায় আরও কারও হতে পারে। মিছিল-মিটিং ও মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে নবীনদের প্রয়োজন। আমি যেমন এখন মধ্যবয়সী, কয়েকদিন পর প্রবীণ হব। আজ যাঁরা নবীন কাল তাঁরা মধ্যবয়সে পৌঁছবেন।’

You might also like!