Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ভারী নয় কলকাতায় হালকা বর্ষণেরই সম্ভাবনা, দশমীর পর দক্ষিণবঙ্গে কমতে পারে বৃষ্টি

Weather
Weather

 


কলকাতা, ৪ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টিপাতের বিশেষ কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হবে ঠিকই, তবে হালকা থেকে মাঝারি। যদিও, উত্তরবঙ্গে বেশি দাপট দেখাতে পারে বর্ষণ। কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ আপাতত মেঘলা থাকবে। দশমীর পর আবহাওয়ার উন্নতি হতে পারে, কমতে পারে বৃষ্টি, দেখা মিলতে পারে রোদের।

মঙ্গলবার সকাল থেকে অবশ্য রোদের দেখা মিলেছে, মাঝেমধ্যে আকাশে ঢেকে যায় মেঘে। এদিন সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। মেঘাচ্ছন্ন আকাশের সৌজন্যে আর্দ্রতাজনিত অস্বস্তি মোটেও নেই। পুজোর মধ্যে মনোরম আবহ তিলোত্তমায়। গ্রাম বাংলার আবহাওয়া আরও বেশি মনোরম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…