Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

উৎসশ্রী পোর্টাল পেল স্কচ সিলভার পুরস্কার

Uthsosree
Uthsosree

 

কলকাতা  : উৎসশ্রী পোর্টাল পেল স্কচ সিলভার পুরস্কার। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বদলির জন্য তৈরি হয় উৎসশ্রী পোর্টাল। পুরস্কার পেয়ে খুশি স্কুল শিক্ষা দফতর।

সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলির জন্য অনলাইন পোর্টাল উৎসশ্রী চালু করেছে রাজ্য সরকার। কোনও শিক্ষক বা শিক্ষিকা এই পোর্টালের মাধ্যমে বাড়ির কাছাকাছি বা সুবিধামতো স্কুলে বদলির জন্য আবেদন জানাতে পারেন। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আবেদন করতে পারেন এই পোর্টালের মাধ্যমে। এই পোর্টালের মাধ্যমে ৩০ হাজারের বেশি শিক্ষক বদলি পেয়েছেন বলে দফতর সূত্রে খবর।

কেউ যদি একটি স্কুলে টানা পাঁচ বছর চাকরি করেন, তা হলেই তিনি উৎসশ্রীতে বদলির জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে একবার যদি কেউ বদলি হন, সেক্ষেত্রে উৎসশ্রীর মাধ্যমে পরের পাঁচ বছর আর বদলির জন্য আবেদন করার অনুমতি দেওয়া হয় না। একইসঙ্গে কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি আগে বদলির নির্দেশ পান এবং তা ফেরান, সেক্ষেত্রেও কিছু বিধি নিষেধ আছে।

প্রসঙ্গত, দু’দিন আগেই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য রাজ্যের বন দফতর স্কচের প্ল্যাটিনাম পুরস্কার পায়। সেই সঙ্গে ঐক্যশ্রী প্রকল্পের জন্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর গোল্ডও জেতে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…