
কলকাতা, ৬ নভেম্বর : দীপাবলির পরের দিন ছিল ২০২২ সালের শেষ সূর্যগ্রহণ। এবার সামনের মাসে অর্থাৎ নভেম্বরে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ৮ নভেম্বর, মঙ্গলবার। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই ঘটবে এই গ্রহণ । এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ১৬ মে।
ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩২ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে। বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতের কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটি থেকে দেখা যাবে। এছাড়া, উত্তর ও পূর্ব ইউরোপ, এশিয়ার কিছু দেশ, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরের বেশিরভাগ অংশে দেখা যাবে।
তিন বছর পর আবার এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে পৃথিবী। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালের ১৪ মার্চ। ঘটনাটিকে ব্লাড মুন বলা হয়। কারণ এই সময়ে চাঁদ পৃথিবীর ছায়ার অন্ধকার অংশে চলে যায়। ব্লাড মুন দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রপাতির প্রয়োজন হয় না। দূরবীন, টেলিস্কোপ থাকলেই গ্রহণ দেখা যায়। ভারতের পূর্বাঞ্চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে এবং বাকি রাজ্যগুলিতে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
