kolkata

3 years ago

Jadavpur University : এবার মাদক রুখতে যাদবপুরে বাড়তি নজরদারি

Jadavpur University (File picture)
Jadavpur University (File picture)

 

কলকাতা, ২৮ আগস্ট  : বিতর্কের মধ্যেই যাদবপুরের ওপেন ইন্ডোর স্টেডিয়াম থেকে বস্তাবোঝাই মদের বোতল উদ্ধারের ঘটনায় রীতিমত অস্বস্তিতে কর্তৃপক্ষ। অস্থায়ী উপাচার্য ঘনিষ্ঠ মহলে ‘এগুলো আগের জমে থাকা’ বলে দায় এড়ালেও স্বীকার করেছেন, এ জিনিস অনভিপ্রেত। এবার থেকে ক্যাম্পাসের ভিতরে সমস্ত ধরনের নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ করতে বাড়তি নজরদারির ব্যবস্থা হচ্ছে।

ঠিক হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গেটগুলিতে নারকটিক্স ডিটেক্টর ও অ্যালকোহল ডিটেক্টর বসানো হবে বলে সিদ্ধান্ত নিলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। জানা গিয়েছে, অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে, যাতে মাঝে মাঝেই পড়ুয়াদের সঙ্গে কথা বলা যায়। পাশাপাশি কোনও ঘটনা ঘটার আগে তড়িঘড়ি যাতে কোনও ব্যবস্থা গ্রহণ করা যায় সেদিকেই নজর রাখতে বলা হয়েছে সকলকে।

প্রাক্তন সেনাদের দিয়ে বিশ্ববিদ্যালয় ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা নিয়ন্ত্রণের করানো হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই কাজ হবে। আপাতত ওই কাজে দু’মাসের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছেন বিস্ববিদ্য়ালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ।

You might also like!