Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Three miscreants arrested: হাওড়া স্টেশনে ছিনতাই চক্রের হদিশ সোনারপুরে, পুলিশের জালে তিন দুষ্কৃতী

Three miscreants arrested in sonarpur (Symbolic Picture)
Three miscreants arrested in sonarpur (Symbolic Picture)

 

সোনারপুর, ৯ আগস্ট : হাওড়া স্টেশনের ছিনতাইকারী চক্রের হদিস মিলল সোনারপুরে। ঘটনায় গ্রেফতার তিন দুষ্কৃতী। ধৃতদের নাম-রাজ আইচ, শেখ কাসেম ও আকাশ হালদার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে হাওড়া স্টেশনের যাত্রীদের চুরি যাওয়া মোবাইল ফোন ও মানিব্যাগ। ৫টি দামী মোবাইল উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ।

সোনারপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মন্ডলের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময় এই তিনজনকে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন ও মানিব্যাগ। এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা মূলত রিসিভারের কাজ করত। হাওড়া স্টেশনের মধ্যেই ছিনতাইকারীদের দল সক্রিয়। তারা বিভিন্ন যাত্রীর নানা জিনিস ছিনতাই করে হাওড়া স্টেশনের বাইরে এসে এদের হাতে পৌঁছে দিত। সেখান থেকে চোরাই মালপত্র নিয়ে এরা দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফে জমা করত। এরজন্য প্রতি দিন এরা ৭০০ টাকা করে পেত বলে জানা গিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত আছে বলেই জানতে পেরেছে পুলিশ। তাদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বুধবার বারুইপুর আদালতে পেশ করবে পুলিশ।

You might also like!