Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

kolkata

3 years ago

Howrah : বাগনানে আগুনে পুড়ল তিনটি দোকান, হতাহতের খবর নেই

Three house gutted in fire in bagnan
Three house gutted in fire in bagnan

 

হাওড়া, ১২ ফেব্রুয়ারি : কিছু দিন আগেই হাওড়া জেলার বাগনানে স্টেশন সংলগ্ন রেজিস্ট্রি গলিতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল ১৮ টি দোকান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাগনানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। এবারের ঘটনাস্থল বাগনান মানকুর মোড় সংলগ্ন এলাকা। জানা গিয়েছে, ওই এলাকায় একটি টায়ারে হাওয়া দেওয়ার দোকান, গ্রীল ও চায়ের দোকানে শনিবার রাতে পরপর আগুন লাগে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনও খবর না থাকলেও, কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকেরা। এই আগুন লাগার পিছনে রয়েছে অন্তর্ঘাত। ঠিক এমনটাই মনে করছেন ওই দোকানের মালিকেরা। সেই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ওই দোকানের মালিকেরা।


You might also like!