Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

state WBJEE counseling day announced:ঘোষিত হল চলতি বছরের রাজ্য ডব্লিউবিজেইই-র কাউন্সেলিংয়ের দিন

state WBJEE counseling day announced
state WBJEE counseling day announced

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)-র কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (ডব্লিউবিজেইইবি)-র নয়া নিযুক্ত সভাপতি সোনালি চক্রবর্তী।বোর্ড সভাপতি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী ১০ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত অনলাইন কাউন্সেলিং বা ই-কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে।

 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন্স (অ্যাপাই) আয়োজিত ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে জয়েন্ট পরীক্ষার কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বোর্ড সভাপতি জানিয়েছেন, রাজ্যের ১০টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মোট ৬০টি শাখায় ভর্তির সুযোগ রয়েছে। বোর্ডের তরফে আগামী ১০ জুলাই সন্ধে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হবে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। এর জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে।

You might also like!