Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Kolkata Metro : বউবাজারে মাটির তলায় সুড়ঙ্গের কাজ শুরু হল

The work of sub-soil construction has started in Babbazar.
The work of sub-soil construction has started in Babbazar.

 

কলকাতা, ১ মার্চ  : প্রায় ন' মাস পর ফের বুধবার থেকে বউবাজারে মাটির তলায় সুড়ঙ্গের কাজ শুরু হল। যে সাড়ে চার মিটার অংশে বিপত্তির কারণে গতবছর মে মাসে বিপর্যয় নেমেছিল বউবাজারে সেখানেই ফের কাজ শুরু হয়।

নিরাপত্তাজনিত কারণে গৌর দে লেন, দুর্গা পিতুরি লেন এবং স্যাকরাপাড়া লেনের তিনটি বাড়ির ৪৫ জন বাসিন্দাকে হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। কারণ যে অংশে কাজ হচ্ছে এই বাড়িগুলো সেখানকার প্রতিক্রিয়া-অঞ্চলের মধ্যে পড়ছে। তাই ফের কাজ করতে গেলে সংশ্লিষ্ট তিনটি বাড়িতে ফাটল ধরার আশঙ্কা রয়েছে। আর তাই নোটিস পাঠিয়ে বাড়িগুলি খালি করার কথা বলা হয়।

বুধবার থেকে সুড়ঙ্গের ওই অংশে বেস স্ল্যাব তৈরির কাজ শুরুর হয়। মে মাসে এই সাড়ে চার মিটার অংশে কাজ করতে গিয়েই মাটি আলগা হয়ে স্রোতের মতো জল বেরোতে শুরু করে। তার জেরে একাধিক বাড়িতে ফাটল ধরে। যা বন্ধ করতে রীতিমতো বেগ পেতে হয় কেএমআরসিএল কর্তৃপক্ষকে।

বউবাজারের প্রথম বিপর্যয় সামাল দিতে এসপ্ল্যানেড ও শিয়ালদহ দু'দিক থেকে আসা বিপরীতমুখী সুড়ঙ্গকে জুড়তে জয়েন্ট বক্স তৈরির সিদ্ধান্ত হয়। তা করতে একটি স্ল্যাব তৈরির কাজ শুরু হয়। প্রায় ৩৮ মিটার স্ল্যাবের ২৯ মিটারের কাজ হয়ে গিয়েছিল। বাকি ৯ মিটারের কাজ করতে গিয়েই নেমে আসে দ্বিতীয় বিপর্যয়। এসপ্ল্যানেডের দিক থেকে আসা সুড়ঙ্গের কাছে খোঁড়াখুঁড়ি করতে গিয়ে জল বেরিয়ে আসে। বন্ধ করে দেওয়া হয় কাজ। তার মধ্যে সাড়ে চার মিটার অংশের কাজ হয়ে গিয়েছে। আর যে অংশে মূল বিপর্যয় নেমেছিল, সেখানেই কংক্রিট কেস স্ল্যাব তৈরির কাজ শুরু হল।


You might also like!