Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Weather Forcast: শীত উধাও; তাপমাত্রাও ঊর্ধ্বমুখী, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বঙ্গে

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৩০ নভেম্বর : ঘূর্ণিঝড় "ফেনজল"-এর পরোক্ষ প্রভাব দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শনিবার সকাল থেকেই এই জেলাগুলির আকাশ মেঘাছন্ন। সবেমাত্র শীতের আমেজ অনুভূত হচ্ছিল বাংলায়। কলকাতায় ভোর এবং সন্ধ্যার পর ঠান্ডা মালুম হচ্ছিল, জেলায় জেলায় নামছিল তাপমাত্রার পারদ। কিন্তু, শুক্রবার থেকেই বেড়েছে তাপমাত্রা, যা শনিবারও জারি রয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়বে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

You might also like!