Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

West Bengal Weather Update : বৈশাখের আগেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবৈশাখ মাস পড়তে এখনও দিন কয়েক দেরি । কিন্তু, তার আগেই চৈত্রের ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী । আজ রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই । কিন্তু, তাতেও গরম থেকে রেহাই মিলবে না । উল্টে অস্বস্তি আরও বাড়বে । আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৈশাখের আগেই ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

 হালকা থেকে মাঝারি বর্জ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে । সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া । কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবারও দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে । তবে, বৃষ্টি হলেও আগামী দু'তিন দিনে আরও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে । এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং , কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । এছাড়া, মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতার আবহাওয়া

 কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে । বৃষ্টির সম্ভাবনা কম । তবে, রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রির আশেপাশে ।

You might also like!