Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Superintendent of the Presidency : বিকাশ কেন হাসপাতালে, প্রেসিডেন্সির সুপারকে ১০ হাজার টাকা জরিমানা আদালতের

presidency
presidency

 

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি  : কয়লা পাচার মামালায় অভিযুক্ত বিনয় মিশ্রকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য প্রেসিডেন্সি জেলের সুপারকে ১০ হাজার জরিমানা করল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে জরিমানার টাকা না দিলে সাত দিনের জন্য সুপারকে জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দেয় আদালত। তাঁর বিরুদ্ধে আগেই আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। বৃহস্পতিবার সুপার দেবাসিশ চক্রবর্তী আদালতে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করেন।


দীর্ঘদিন ধরেই কয়লা পাচার মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। এই কয়লা পাচার মামলার অভিযুক্ত দুই ভাই বিনয় এবং বিকাশ মিশ্র। বিনয় বহুদিন ধরেই ফেরার। সিবিআইয়ের দাবি, বিনয় ভানাতু নামে এক দ্বীপ রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেখানে বাস করছে। তবে তাঁর ভাই বিকাশকে সিবিআই গ্রেফতার করেছে গ্রেফতারের পর সুস্থ থাকা সত্ত্বেও তাঁকে হাসপাতালে রাখা হয়। এতেই ক্ষুব্ধ হয় আদালত।

You might also like!