Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

kolkata

2 years ago

North 24 Parganas:চুরি করতে এসে বৃদ্ধাকে খুন করল দুষ্কৃতীরা; বারাসতের ঘটনায় চাঞ্চল্য, তদন্ত শুরু পুলিশের

The miscreants killed the old woman after coming to steal
The miscreants killed the old woman after coming to steal

 

বারাসত, ৩ অক্টোবর : উত্তর ২৪ পরগনার বারাসতে চুরি করতে এসে বৃদ্ধাকে খুন করল দুষ্কৃতীরা। বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন, তাঁকে খুন করার পর সর্বস্ব লুট করে চোরের দল পালিয়ে গিয়েছে। ঘটনার এক দিন পর বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়। বারাসতের কালীবাড়ি এলাকার ঘটনা। সোমবার মধ্যরাতে বৃদ্ধার খুনের খবর পায় পুলিশ। তৎক্ষণাৎ তারা গিয়ে দেহ উদ্ধার করে। মৃতের নাম শর্মিষ্ঠা মুন্সি (৬৩)।

পুলিশ জানিয়েছে, স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। তাঁর পুত্র কর্মসূত্রে মহারাষ্ট্রের পুণেতে থাকেন। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মেয়ে থাকেন বেলঘরিয়া। বাড়ির পিছন দিকের দরজা ভাঙা ছিল। সেখান দিয়েই চোর ঢুকেছিল বলে মনে করা হচ্ছে। বাড়িতে গিয়ে পুলিশ দেখে গোটা ঘর লন্ডভন্ড হয়ে আছে। মেঝেতে লুটিয়ে পড়ে আছেন বৃদ্ধা। তাঁর দেহে প্রাণ নেই। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

You might also like!