kolkata

2 years ago

Weather Forcast:দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও মিটল না, বৃষ্টি থেমে এবার বাড়বে তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পুরোপুরি মিটলই না, কলকাতার অবস্থা তো আরও খারাপ। বিগত কিছু দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে এবার থামবে ধারাপাত। দক্ষিণবঙ্গজুড়ে ফের চড়বে তাপমাত্রার পারদ। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে তিলোত্তমাতেও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গেও আপাতত বড়সড় আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে। উপরের দিকের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে৷ এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা তুলনায় বেশি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হলেও গুমোটভাব কাটবে না দক্ষিণবঙ্গে।


You might also like!