Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Tollygunge : টালিগঞ্জ রোডে খালের ধার থেকে উদ্ধার যুবকের দেহ

Tollygunge
Tollygunge

 

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি  : রবিবাসরীয় সকালে টালিগঞ্জ রোডে খালের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার । চারু মার্কেট থানা এলাকার এই ঘটনায় মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।


চারু মার্কেট থানা সূত্রের খবর, নিহত যুবকের নাম আকাশ শীল। বয়স ২৫ বছর। তিনি স্থানীয় কামারপাড়া এলাকার বাসিন্দা। ওই খালের পাড়ে আজ সকালে দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে চারু মার্কেট থানায় খবর দেন। পুলিশ আসে তদন্তের জন্য। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



পুলিশ সূত্রের খবর, যেখানে দেহ পড়েছিল সেখানে বেশ কিছু ইঞ্জেকশনের সিরিঞ্জ ছিল। তবে, যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

You might also like!