Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

টেটের ওএমআর শিট নষ্টের মামলায় সিবিআই তদন্তের নির্দেশে পরিবর্তন

TET Scam
TET Scam

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর : টেট পরীক্ষায় উত্তরপত্র বা ওএমআর শিট নষ্ট করার মামলায় নতুন করে এফআইআর দায়ের করা হবে কি না, সেই সিদ্ধান্তের ভার সিবিআইয়ের উপরেই ছাড়লেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। ওই বছর টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২০ লক্ষ ৯০ হাজার চাকরিপ্রার্থী। সেখান থেকে ১২ লক্ষেরও বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিচারপতি জানিয়েছিলেন, কাদের উত্তরপত্র নষ্ট হয়েছে সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্য নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। পর্ষদের ভূমিকা ‘ঢিলেঢালা’ এবং ‘সন্দেহজনক’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।

মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় এ বিষয়ে সিবিআইকে যে নির্দেশ দিয়েছিলেন তাতে কিছুটা পরিবর্তন করলেন বুধবার। মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, নতুন করে এফআইআর করে ওএমআর শিট নষ্টের তদন্ত করবে সিবিআই। বুধবার সেই নির্দেশে পরিবর্তন করে আদালত জানায়, সিবিআই চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত করতে পারবে। নতুন করে এফআইআর করার প্রয়োজন নেই। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ নভেম্বর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…