Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

TET Scam : শিয়ালদহে ধুন্ধুমার, পুলিশ চাকরিপ্রার্থী ধস্তাধস্তি

TET Scam
TET Scam

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ  টেট কেলেঙ্কারির প্রতিবাদ ও অবিলম্বে নিয়োগের দাবিতে সোমবার চাকরিপ্রার্থীদের একাংশ রাজভবন অভিযান করে। এ নিয়ে তুঙ্গে ওঠে পুলিশের তৎপরতা। দুপক্ষের ধস্তাধস্তি হয়।

বস্তুত এই অভিযানের অনুমতি না থাকায় পুলিশ চাকরিপ্রার্থীদের পথ আটকায়। সেখানে ১২ জনকে পুলিশ আটক করে। কিন্তু পুলিশকে নাকানিচোবানি খাইয়ে মিছিল চলে আসে মৌলালিতে। সেখানে দুপক্ষের ধস্তাধস্তির মাঝে চাকরিপ্রার্থীদের কেউ কেউ অন্য বাসে উঠে এসপ্লানেডে আসার চেষ্টা করে।

লেনিন সরনীতে নিউ মার্কেটের কাছে পুলিশ যাত্রীবাহী বাস থেকে বিক্ষোভকারীদের খুঁজে খুঁজে নামানোর চেষ্টা করে। সেখানে ধরা হয় বেশ কজনকে। সূত্রের খবর, ধৃত ৪৬ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ১৬ জন মহিলা। চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৭-তে তাঁরা টেট-এ উত্তীর্ণ হয়েছিলেন। তা সত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…