Breaking News
 
Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

 

kolkata

3 years ago

TET Result 2022 : ২০২২ সালের টেটের ফল প্রকাশিত

TET Result 2022
TET Result 2022

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি  : নিয়োগ দুর্নীতি'-র মধ্যেই শুক্রবার দুপুরে প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল। কর্তৃপক্ষ জানান, ওয়েবসাইটে জানা যাবে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফল। টেট- এ প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ। দ্বিতীয় হয়েছেন চারজন। দ্বিতীয় হয়েছেন মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসুরায়।

এক থেকে দশের মধ্যে রয়েছেন ১৭৭ জন ২০২২-এর প্রাথমিক টেটের দুই মাসের মধ্যে হল ফলপ্রকাশ। ওয়েবসাইটে জানা যাচ্ছে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফল। ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন।

গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়। ৫ বছরের অপেক্ষার পর আয়োজিত হয় প্রাথমিক টেট। তারই মধ্যে ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রার্থীদের সাক্ষাৎকারের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ।গত ২৭ ডিসেম্বর কলকাতা জেলার ২০০ জন পরীক্ষার্থীর প্রথম পর্যায়ের সাক্ষাৎকার হয়েছিল। ১১ তারিখ এবং ১৩ তারিখ আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে হয় সাক্ষাৎকারের প্রক্রিয়া। ১৪ তারিখ হয় দক্ষিণ দিনাজপুরে। সাক্ষাৎকারের দিন চাকরিপ্রার্থীদের যে যে গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে নিয়ে আসতে হবে চাকরিপ্রার্থীদের, তা জানিয়ে দেয় পর্ষদ।

বৃহস্পতিবারই প্রাথমিক টেটের চূড়ান্ত উত্তরমালা প্রকাশ করে পর্ষদ। ১১ ডিসেম্বর প্রাথমিক টেটের প্রশ্নপত্রের সঠিক উত্তর কী হবে? তা ওয়েবসাইটে প্রকাশ করে পর্ষদ। এই উত্তরের ভিত্তিতেই শুক্রবার প্রকাশিত হয় প্রাথমিক টেটের ফল।

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে গত বছরের ১১ ডিসেম্বর টেটের আয়োজন করা হয়। পরীক্ষা দেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। দুর্নীতির তদন্তের আবহে টেটের আয়োজন করা এক প্রকার ‘পরীক্ষা’ ছিল পর্ষদের কাছে। ফলে ফলপ্রকাশে স্বচ্ছতা বজায় যাতে থাকে, সে দিকে জোর দিয়েছে পর্ষদ।

You might also like!