Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

kolkata

4 weeks ago

Tathagata Roy: দিল্লির বিস্ফোরণকাণ্ডে বিরোধীদের ভূমিকাকে কটাক্ষ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১১ নভেম্বর : “বিরোধী দলনেতারা নাকি দিল্লির বিস্ফোরণ নিয়ে মোদীজি ও অমিতজির নাম কটাক্ষ করেছেন।” এই মন্তব্য করে ওই বিস্ফোরণের ব্যাপারে বিরোধীদের ভূমিকাকে কটাক্ষ করলেন তথাগত রায়। মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছেন, “কিন্তু ফরিদাবাদে তিন ডাক্তার মিঞার বাড়িতে যে প্রায় তিন টন বিস্ফোরক ধরা পড়ল, আমেদাবাদে যে আর এক ডাক্তার মিঞা রেড়ির তেলের বীজ থেকে মারাত্মক বিষ নিষ্কাশনের চেষ্টায় ছিল, ধরা পড়ল, তাদের বোধ হয় ধরেছে ভাইপোশ্রীর ডিজিটাল যোদ্ধারা ? নাকি তারা 'দুধেল গাই' বলে তাদের সম্বন্ধে কিছু বলা চলবে না ?

পৃথিবীতে সবচেয়ে কর্মদক্ষ গোয়েন্দাবাহিনী বলা হয় ইজরায়েলের মোসাদকে, সবচেয়ে সম্পদশালী মার্কিন এফবিআই ও সিআইএ । তারাও ৫ই অক্টোবরের হামাসের হামলা আটকাতে পারল না, ৯/১১ আটকাতে পারল না ! মনমোহন সিংহের বাহিনী ২৬/১১ আটকাতে পারল না, তার কোনো প্রতিকার করতে বা প্রতিশোধ নিতেও পারল না - যেরকম নিয়েছে ইজরায়েল গাজা ধ্বংস করে বা ভারত অপারেশন সিঁদুর করে ।

দেশের সংকটের মুহূর্তে নিজেদের বিবাদ ভুলে, ভোটব্যাংকের ভাবনা ভুলে সকলের উচিত সরকারের পাশে দাঁড়ানো । তা না করে যে নেতা কিছুতেই প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি রাগের চোটে বিদেশে গিয়ে দেশের বদনাম করে বেড়ান !”

You might also like!