kolkata

2 years ago

Tathagata Roy:আইএনডিআইএ-এর সভা তৃণমূলের এড়ানো নিয়ে উপহাস তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৭ ডিসেম্বর  : আইএনডিআইএ-এর সভা থেকে তৃণমূলের দূরে থাকা নিয়ে উপহাস করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।বৃহস্পতিবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন,“ দুর্ভাগ্যজনক! আইএনডিআইএ-এর সভা থেকে দূরে থাকছে তৃণমূল। স্পষ্টতই এটি মোদীজিকে মাখন মাখানো বা নরম করার জন্য। "মোদীজি, মোদীজি, প্লিজ...দেখুন আমি কিভাবে এই আইএনডিআইএ-কে নষ্ট করার চেষ্টা করছি...দয়া করুন, মোদীজি"! আমার অনুমান, এটি কাজ করবে না। “না খাউঙ্গা, না খানে দুঙ্গা”!

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেই ঘোষণা করেছিলেন, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা।’ অর্থাৎ ‘ঘুষ খাবো না, কাউকে খেতেও দেব না।’ বিরোধীরা অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছে, মোদীর এই স্লোগান মস্ত বড় মিথ্যাচার।


You might also like!