দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডেঙ্গি (Dengue) মোকাবিলায় ততপর স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। সাধারণ মানুষকে নিরদেশ দেওয়া হয়েছে সামান্য কোনও উপসর্গ দেখা দিলেও ডেঙ্গি পরীক্ষা করিয়ে নিতে। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শুক্রবার (১১ নভেম্বর) রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী একদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯০৫ জন। এই পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনকে একহাত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)শুক্রবার লেবুতলা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কলকাতা পুরনিগমের বিজেপির কাউন্সিলর সজয় ঘোষের উপস্থিতিতে এক ডেঙ্গি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, “২০২২ সালে ডেঙ্গি কার্যত মহামারীতে পরিণত হয়েছে। মেয়র বলছেন, সিঙ্গাপুরে ডেঙ্গু আছে। এরা এই জায়গাটা ভাল জানেন, কারণ এদের নেতাদের বিদেশে অ্যাকাউন্ট থাকে। মুখ্যমন্ত্রী বলছেন ডেঙ্গির জন্য প্রধানমন্ত্রী দায়ী। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় স্বাস্থ্য রাজ্যের ইস্যু। পুরসভার চেয়ারে যারা আছেন, তাঁদের দায়িত্ব ডেঙ্গি প্রতিরোধ করা। স্বাস্থ্যসাথীর সুবিধা কেউ পায় না। আমাদের যে তিনটি ওয়ার্ড আছে সেগুলিকে মডেল ওয়ার্ড করতে চাই।”
তবে রাজ্য প্রশাসনও ডেঙ্গি নিয়ে আমজনতাকে সচেতন করার ক্ষেত্রে কোনও ফাঁক রাখছে না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) নিজে নেমেছেন রাস্তায়। অন্যদিকে সচেতনতা প্রচারে সামিল বিজেপি কাউন্সিলর সজল ঘোষও। শুক্রবার পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঢুকে সচেতনতা প্রচার করেন তিনি। ডেঙ্গিতে শুধুমাত্র কলকাতা পুরনিগম নয় মানুষকেও হতে হবে সচেতন। কোথাও জল জমতে দেওয়া যাবে না এমন বার্তাও তিনি দিয়েছেন এলাকার ঘরে ঘরে গিয়ে।
