Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি বহাল থাকল মানিক ভট্টাচার্যের

Manik protection period extended Supreme Court
Manik protection period extended Supreme Court

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টে শুক্রবার পর্যন্ত ‘স্বস্তি’ বহাল মানিক ভট্টাচার্যর। নিয়োগ-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বাড়ল মানিকের রক্ষাকবচের মেয়াদ।

সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ‘শুক্রবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। তদন্ত চলবে, তবে মানিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই’। মানিক-মামলায় এবার এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিকে এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, সিবিআই তদন্ত ঠিক রাস্তায় এগোচ্ছে, কেউ ছাড় পাবেন না।

এদিকে 'নিখোঁজ' থাকার পর দিল্লিতে বঙ্গভবনে ‘খোঁজ’ মেলে মানিক ভট্টাচার্যের। বঙ্গভবনের পাঁচ তলায় ৫১২ নম্বর ঘরে ছিলেন মানিক ভট্টাচার্য। দিল্লিতে ছিলেন, গতকালই সুপ্রিম কোর্টে শুনানির সময় জানান মানিকের আইনজীবী। বঙ্গ ভবনে আরও ১০ দিন থাকতে চেয়ে আবেদন মানিকবাবুর, খবর সূত্রের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…