Breaking News
 
Shyamaprasad Mukherjee: প্রথমবার মহাকরণে শ্যামাপ্রসাদকে সরকারি শ্রদ্ধা, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর Samik Bhattacharya: কামারহাটি পুরসভায় নতুন চেয়ারম্যান লকেটের ভাই! নিয়োগ ঘিরে প্রশ্ন, রিপোর্ট তলব শমীকের Ghatal Master Plan: বহু প্রতীক্ষার অবসান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বড় ঘোষণা সেচমন্ত্রীর Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! ‘নেশন ফার্স্ট’, মন্ত্রে পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর Suvendu Adhikari: বারুইপুরে অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? বেলডাঙা-সামশেরগঞ্জের প্রসঙ্গ তুলে বিস্ফোরক শুভেন্দু RG Kar Case: আর জি কর তদন্তে নতুন মোড়, ৩ আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

 

kolkata

3 years ago

Shoot out in canning : ক্যানিংয়ে শুটআউট, দুষ্কৃতীর গুলিতে গুরুতর জখম তৃণমূল কর্মী

Shoot out in canning, one injured
Shoot out in canning, one injured

 

কলকাতা, ১৪ আগস্ট : রাতের অন্ধকারে দুষ্কৃতীর গুলি। জখম এক তৃণমূল কর্মী। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বকরাবনি এলাকার ঘটনা। ক্যানিংয়ের আইসি সৌগত ঘোষের নেতৃত্বে এলাকায় হানা দেয় বিশাল পুলিশবাহিনী। রাতভর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

জখম জসিমউদ্দিন মোল্লা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বকরাবনি এলাকার বাসিন্দা। শনিবার রাতে জসিমউদ্দিন স্থানীয় পেঁতুয়া বাজার থেকে থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর বাইক ঘিরে ধরে জনাতিনেক দুষ্কৃতী। আচমকা সইদুল ঘরামি নামে এক দুষ্কৃতী জসিমউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লাগে তাঁর বুকের বাম দিকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান ওই তৃণমূল কর্মী। দুষ্কৃতীরা পালিয়ে গা ঢাকা দেয়। স্থানীয়রা ঘটনার খবর পেয়ে আহতকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই তৃণমূল কর্মীর অবস্থা অত্যন্ত সংকটজনক। তাই রাতেই ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

You might also like!