Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

কুড়মি আন্দোলনের জেরে পঞ্চম দিনও বাতিল দক্ষিণ-পূর্ব শাখার বহু ট্রেন, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Several trains cancelled
Several trains cancelled

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : কুড়মি জনজাতির নজিরবিহীন বিক্ষোভের জেরে টানা পাঁচ দিন স্তব্ধ হয়ে পড়ল রেল পরিষেবা। কুড়মি জনজাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবিতে ছোটনাগপুর টোটেমিক কুড়মি মাহাতো সম্প্রদায়ের আহ্বানে গত মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল কুড়মালি আন্দোলন। আন্দোলনকারীরা কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তির দাবি নিয়ে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। শনিবার পঞ্চম দিনে পড়ল কুড়মালি আন্দোলন। এর ফলে বিগত ৫ দিন ধরে ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের।আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে গত কয়েক দিনে বহু ট্রেন বাতিল করতে হয়েছে দক্ষিণ-পূর্ব রেলকে। যাত্রী ভোগান্তি এড়াতে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়েছে। শনিবারও বাতিল করা হয়েছে বহু ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। খড়্গপুর-রাঁচী এক্সপ্রেস, হাওড়া-বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, টাটানগর স্টিল এক্সপ্রেস ছাড়াও ঝাড়গ্রাম, টাটানগর, রাঁচী এবং ধানবাদগামী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ভুবনেশ্বর এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস, রাঁচী এক্সপ্রেস এবং তাম্বরম এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।এছাড়াও সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস, আসানসেল-টাটানগর-সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই নিয়ে গত কয়েকদিনে প্রায় ২৫০-র কাছাকাছি ট্রেন বাতিল করতে বাধ্য হল দক্ষিণ-পূর্ব রেল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…