Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Bally Bridge:সাতসকালে বাইকের উপর দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ যুবকের,নিখোঁজের সন্ধানে নদীতে শুরু তল্লাশি

The young man jumped into the river on this bike
The young man jumped into the river on this bike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসাতসকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি বাইক নিয়ে এসেছিলেন যুবক। ব্রিজের উপর বাইক দাঁড় করিয়ে বসেছিলেন। আচমকাই ছুটে গিয়ে রেলিং টপকে নদীতে ঝাঁপ মারেন তিনি। নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

প্রতিদিনই হাওড়ার বালি ব্রিজে প্রাতঃভ্রমণ করেন অনেকে। এদিন প্রাতঃভ্রমণের সময়ে ওই যুবককে বাইক দাঁড় করিয়ে বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। কিন্তু এই সবের মধ্যেই ঘটে যায় বিপত্তি। আচমকাই বাইকের উপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক। এই ঘটনায় সাতসকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিঁখোজ যুবকের নাম অজিত সাউ। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। আমর্হাস্ট স্ট্রিটের অজিত এদিন সকালে বালি ব্রিজের উপর বাইক নিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলেন। যেহেতু অনেকেই বালি ব্রিজের উপর বসে থাকেন, সময় কাটান তাই ওই যুবককে দেখে প্রাথমিকভাবে কারোর সন্দেহ হয়নি। কিন্তু খানিকক্ষণের মধ্যে সকালের শান্ত পরিবেশ বদলে যায়।

আচমকা এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। এরপর দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়।

এক প্রাতঃভ্রমণকারী জানিয়েছেন, ওই যুবক বাইকের পর বসেছিলেন। মনমরা হয়েছিলেন তিনি। তবে এমন কাণ্ড যে ঘটতে চলেছে তা ঘটনাস্থলে কেউই আঁচ করতে পারেননি। নিঁখোজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।


You might also like!