Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

School : বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা

school
school

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : পূর্ব বর্ধমানের হাতকৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করল আদালত। ৭ দিনের মধ্যে টাকা না দিলে বেতন থেকে তা কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

আদালত সূত্রের খবর, হামিদা খাতুন নামে ওই শিক্ষিকার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরা হকরন গোকর্ণে। পাঁচ বছর ধরে কাজ করছেন ওই স্কুলে।


তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বদলির আবেদন জানান প্রধান শিক্ষিকার কাছে । অভিযোগ, প্রধান শিক্ষিকা তাতে কর্ণপাত করেননি। অবশেষে হামিদা হাইকোর্টের দ্বারস্থ হন। ২০২২ সালে ১ অগাস্ট বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন,বদলির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন করতে হবে। কিন্তু ওই প্রধান শিক্ষিকা সেই নির্দেশও গ্রাহ্য করেননি। এরপর হামিদা আদালত অবমাননার মামলা দায়ের করেন।


জেলা বিদ্যালয় পরিদর্শক জানান, নিয়ম অনুযায়ী কোনও শিক্ষক বা শিক্ষিকা স্বাস্থ্যের কারণে বদলির আবেদন করলে, জেলা স্বাস্থ্য আধিকারিক একটি টিম গঠন করে তার গ্রহণযোগ্যতা যাচাই করে। দরকার পড়লে আবেদনকারীর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। তারপর জেলা স্বাস্থ্য আধিকারিক জেলা স্কুল পরিদর্শকের কাছে রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতে ডিআই অফিস বদলির নির্দেশ জারি করে। ডিআই জানান, সেই প্রক্রিয়া শেষ হয়েছে। প্রধান শিক্ষিকার কাছ থেকে সম্প্রতি তাঁরা নথিপত্র পেয়েছেন।


বিচারপতি মান্থার মন্তব্য, আদালতের নির্দেশের অবমাননা করেছেন প্রধান শিক্ষিকা। তাই ওই প্রধান শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করা হল। সাত দিনের মধ্যে ওই অর্থ হামিদা খাতুনের হাতে তুলে দিতে হবে। প্রধান শিক্ষিকা জরিমানার অর্থ না দিলে ডিআই ওই টাকা বেতন থেকে কেটে হামিদাকে দেবেন।

You might also like!