Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

সারা রাত ঠাকুর দেখে মুখেচোখে ক্লান্তির ছাপ মুছতে বেছে নিন ঘরোয়া পদ্ধতি

Skin Care
Skin Care

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো অন সিটি ! পুজো চলছে পুরোদমে আর রাত জেগে ঠাকুর দেখা হবে না তা আবার হয় নাকি? কিন্তু রাত জেগে ঠাকুর দেখতে গিয়ে মুখের অবস্থা খারাপ। এখন বাকি দিনগুলো কাটাবেন কী করে? 


* বরফঃ 

রাত জেগে ঠাকুর দেখার পর সকালে ফিরে আর ঘুম আসতে চায় না। ঘুম কম হওয়ায় যদি চোখেমুখে ক্লান্তির ছাপ পড়ে। মেক আপ দিয়ে সেই ক্লান্তি ঢাকা দেওয়া যায় না। তাই পরের দিন বেরোনোর আগে মুখে বরফ ঘষে নিন। তবে, সরাসরি ত্বকে বরফ মাখবেন না। পরিষ্কার কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে মুখে ঘষে নিন। 


*শসা 

বাড়িতে নিশ্চয়ই শসা থাকে? কুরিয়ে নিয়ে, মুখে মেখে ফেলুন শসার রস। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন।


*টি ব্যাগঃ 

অনেকেই চা খেয়ে টি ব্যাগ ফেলে দেন। ফেলে না দিয়ে ওই টি ব্যাগগুলি ফ্রিজে রেখে দিন। সকালে এসে চোখের তলায়, মুখে দিয়ে রাখুন। ক্লান্তি যেমন কাটবে, তেমন চোখের তলার কালচে ছোপও দূর হবে। 


*অ্যালো ভেরাঃ

বাজার থেকে কেনাই হোক বা বাড়ির গাছের অ্যালো ভেরা, সেখান থেকে জেল বার করে নিন। তার সঙ্গে ভিটামিন ই মিশিয়ে বরফ জমানোর ট্রেতে জমিয়ে রাখুন। সকালবেলা ফিরে মুখ ধুয়ে মেখে ফেলুন। রাত জাগার কোনও ছাপই পড়বে না। 


*ফ্ল্যাক্সসিডঃ  

স্বাস্থ্য সচেতন অনেক মানুষই আজকাল ফ্ল্যাক্সসিড খান। জলে ভিজিয়ে ফ্ল্যাক্সসিড খাওয়ার পর, গ্লাসের শেষে ওই জল-সহ সিড রেখে দিন। এক রাত রাখলেই দেখবেন স্বচ্ছ, থকথকে একটি মিশ্রণে পরিণত হয়েছে। সেখান থেকে দানাগুলি ছেঁকে নিয়ে, বাকি অংশটুকু মুখে মেখে নিন। হাতেনাতে ফল পাবেন। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…