Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

রাজ্য থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা

রাজ্য থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা
রাজ্য থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা

 

কলকাতা, ১৫ অক্টোবর ঃ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। তবে আসন্ন কালীপুজোর আগে ১৮ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান এবং সংলগ্ন দ্বীপপুঞ্জ এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ সাইক্লোনে রূপান্তরিত হতে পারে, ২০ অক্টোবর নাগাদ।শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয়, এর ফলে আগামী চার দিন উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।সম্ভাব্য সাইক্লোন সম্পর্কে তথ্য আগামী সোমবারের পর জানাতে পারবে আলিপুর আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত এই বিষয়ে বলার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা দাবি করেন। তাই এখনই ওই সাইক্লোন এবং নিম্নচাপকে ঘিরে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কতটা পরিবর্তিত হবে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকদের মনে।জানা গিয়েছে, শনিবার ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতা, হাওড়া, এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকার দরুন দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গ থেকে শনিবার বর্ষা বিদায় নেয়। এবার রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গ থেকেও এ বছরের মত বিদায় নিচ্ছে বর্ষার মরসুম। কিন্তু কালীপুজোর আগে সাইক্লোন আর নিম্নচাপকে কেন্দ্র করে দুর্যোগের আশঙ্কা ক্ষীণ হলেও তা কিন্তু থেকেই যাচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…