kolkata

2 years ago

Weather Forcast:দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, গরমে নাজেহাল উত্তরের নীচের জেলাগুলি

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর : নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছেই, বৃহস্পতিবারের পর থেকে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টার পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন ধরে গরমে পুড়ছে উত্তরবঙ্গ। আগামী তিন দিনে অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।


You might also like!