Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

পুজোর মুখে কেমন থাকবে তিলোত্তমার আবহাওয়া , জেনে জিন সব তথ্য

Weather Forecast
Weather Forecast

 


কলকাতা, ২৯ সেপ্টেম্বর : সকাল হতে না হতেই রোদের দাপট, সঙ্গে থাকছে ঘর্মাক্ত গরম। মাঝেমধ্যেই বৃষ্টি নামছে। পুজোর মুখে এমনই আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির সৌজন্যে কলকাতায় খুব বেশি চড়ছে না পারদ, বিগত কয়েকদিন ধরে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে বাড়েনি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবারের আগে কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সময়ের মধ্যে বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি। ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। হালকা বৃষ্টিতে এখন একেবারে মনোরম আমেজ রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গরম খুব বেশি অনুভূত হচ্ছে না।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…