Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া ! জেনে নিন বিস্তারে

Weather Update
Weather Update

 

কলকাতা, ৩০ সেপ্টেম্বর : কখনও রোদ, কখনও আবার আংশিক মেঘলা আকাশ। শুক্রবার পঞ্চমীর সকালে এভাবেই ঘুম ভাঙল কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির ভ্রূকুটির মধ্যেই আবহাওয়ার রুপ পরিবর্তনে মন খারাপ অনেকেরই। পুজোর দিনগুলিতে কী হয়, তা নিয়ে রয়েছে শঙ্কা। শুক্রবার সকালে আংশিক মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। এদিন সামান্য একটু বেড়েছে কলকাতার তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৭.৪ ডিগ্রিতে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

এদিকে, পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে শনিবার রাতের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে শনিবার ষষ্ঠীর রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ তারিখ, সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। ৩, ৪ ও ৫-ই অক্টোবর অর্থাৎ মহাষ্টমী থেকে বিজয়া দশমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…