kolkata

2 years ago

Kolkata Airport : ১৭৬ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

Kolkata Airport (File Picture)
Kolkata Airport (File Picture)

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর : বিমানের জানলার কাচে চিড় ধরেছে খবর পেয়ে কোনও ঝুঁকি না নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

বিমানবন্দর সূত্র মারফত খবর, স্পাইসজেটের বিমান এস জি ৫১৫ আজ, বুধবার সকাল ৬টা ১৭ মিনিট নাগাদ কলকাতা থেকে ১৭৬ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা করে। কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য মাঝআকাশ থেকে ফিরে এল কলকাতা থেকে মুম্বইগামী ওই বিমান।

কলকাতার আকাশেই বিমানের জানলার কাছে ফাটল দেখতে পান কেবিন ক্রুর সদস্যরা। কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। পাইলটও বিলম্ব না করে অত্যন্ত দ্রুততার সঙ্গে দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে অবতরণের অনুমতি চান।

সেইমতো এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি মেলায় পৌনে আটটা নাগাদ বিমানটি দমদম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বেলা ১২টায় শেষ পাওয়া খবর অনুযায়ী, নম্বর ১৮-তে পার্ক করা হয়েছে বিমানটিকে। যাত্রীদের নামিয়ে এনে বিমানের মেরামতির কাজ শুরু করা হয়।


You might also like!