প্রেসিডেন্সি জেলের বন্দি পার্থ দীর্ঘ দিন পর সাংবাদিকদের মুখোমুখি! কী বললেন প্রাক্তন মন্ত্রী

Partha Chatterjee at Alipur Judge Court
Partha Chatterjee at Alipur Judge Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নামের আগে প্রাক্তন মন্ত্রী কথা বসলেও দাপট কমেনি এক রত্তি ও, পার্থ বাবুকে সোমবার এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই মামলায় আলিপুর আদালতে তোলা হয় ,আদালতে যাওয়ার পথেই সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। সেখানেই তাঁকে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। যা শুনে মেজাজ হারান প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

সোমবার আলিপুর আদালতের সামনে পার্থকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ কি সত্যি? জবাবে পার্থ সাংবাদিকদের উদ্দেশে আঙুল উঁচিয়ে বলেন, ‘‘চুপ করে থাকুন!’’

প্রসংত এর আগে ও সাংবাদিকদের মুখোমুখি হবার সুযোগ মিলেছে, সে সময় কখনও তিনি তাঁর অভিযোগের ঝাঁপি মেলে ধরেছেন উপস্থিত সাংবাদিকদের সামনে। কখনও কেঁদেছেন আবার রাগও দেখিয়েছেন। মুখে আঙুল চেপে ধরে ‘একটিও কথা বলব না’ গোছের ইঙ্গিত করতেও দেখা গিয়েছে প্রাক্তন মন্ত্রীকে। আবার শেষ বার ‘আমি তো মরে যাব’ বলে আর্তনাদ করতেও শোনা গিয়েছিল তাঁকে। কিন্তু গত কিছু দিন তাঁকে আদালতে হাজিরা দিতে বা স্বাস্থ্যপরীক্ষার জন্য জেলের বাইরে আর বার করা হয়নি। ভার্চুয়াল মাধ্যমেই আদালতে হাজিরা দিয়েছেন পার্থ। সোমবার দীর্ঘ দিন পর আবার সাংবাদিকদের মুখোমুখি হলেন পার্থ। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…