Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

পারদ ওঠানামা করছে তিলোত্তমায়, কম-বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

পারদ ওঠানামা করছে তিলোত্তমায়, কম-বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
পারদ ওঠানামা করছে তিলোত্তমায়, কম-বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

 

কলকাতা, ১০ অক্টোবর : আকাশ পরিষ্কার হয়ে তীব্র রোদের ঝলক, এ ভাবেই সোমবারের সকাল শুরু হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা একটুও নেই। বৃষ্টির ভ্রূকুটি থাকলেও, সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। মনোরম আবহাওয়ায় আরও যেন সতেজ হয়ে উঠেছে মহানগরী।দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও কিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…