Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast:হাঁসফাঁস গরম; ঊর্ধ্বমুখী তাপমাত্রা, চাঁদিফাটা রোদে অতিষ্ঠ সমগ্র দক্ষিণবঙ্গ

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ২৬ এপ্রিল : অসহ্য গরম থেকে এখনই রেহাই মিলবে না, আগামী আরও কিছু দিন গরমের দহনজ্বালায় জ্বলতে হবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গকে। এই তাপপ্রবাহের মধ্যেই, চাঁদিফাটা রোদের দাপট জীবন অতিষ্ঠ করে তুলছে। দুপুরে রাস্তায় বেরোলে শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে রোদের তেজ। গত ৪৪ বছরে এপ্রিল মাসে এত গরম পড়েনি কলকাতায়, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। গরমের এই দীর্ঘ ‘স্পেল’ কলকাতায় বেশ বিরল।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হাঁসফাঁস গরম থেকে এখনই মুক্তি মিলবে না, দিনের বেলা আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা, অস্বস্তি, তাপপ্রবাহ বজায় থাকবে উত্তরেও। শুষ্ক পশ্চিম এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণেই বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা। আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণের সব জেলায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

তাপপ্রবাহের সতর্কতা জারি উত্তরবঙ্গেও। মালদহ এবং উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণ দিনাজপুরেও। শনি থেকে সোমবার মালদহ এবং দুই দিনাজপুরেই হতে পারে তীব্র তাপপ্রবাহ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও বাড়বে গরম। আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে খুব বেশি।


You might also like!