নিজাম প্যালেসে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান, শুরু জিজ্ঞাসাবাদ

নিজাম প্যালেসে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান, শুরু জিজ্ঞাসাবাদ
নিজাম প্যালেসে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান, শুরু জিজ্ঞাসাবাদ

 

কলকাতা, ১৯ অক্টোবর : গরু পাচার মামলায় সিবিআই দফতরে হাজির দিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আবদুল কেরিম খান। বুধবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। সূত্রের খবর তাঁকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। মঙ্গলবার তাঁর বাড়িতে তল্লাশি ও অস্থায়ী ক্যাম্পে একদফা জিজ্ঞাসাবাদের পর ফের নথি নিয়ে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় তদন্তকারীরা। সেই মতো এদিন তিনি হাজিরা দেন। এদিকে এদিন বোলপুরের তিন ব্যাংকের আধিকারিকদের অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছে। অনুব্রতর লেনদেন নিয়ে তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানের নানুরের বাড়িতে আগেও যৌথ তল্লাশি চালিয়েছিল ইডি- সিবিআই ।। আগস্টের প্রথম সপ্তাহে তৃণমূল জেলা সভাপতির ডান হাত কেরিমের বাড়িতে পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে নানা নথি সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ঘটনার প্রায় দু’মাস পরে মঙ্গলবার শান্তিনিকেতনে পূর্বপল্লি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ব্যাংক অ্যাকাউন্টের নথি-সহ হাজিরা দেন কেরিম খান। এরপর বুধবার সকালে প্রয়োজনীয় নথি নিয়ে কলকাতার সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…