Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

নবমীর দুপুরে মেঘ-বৃষ্টির খেলায় মেতেছে তিলোত্তমা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাও ভিজল

Weather
Weather

 

কলকাতা, ৪ অক্টোবর : রূপ বদলাল তিলোত্তমার আকাশ। সকালে রোদের দেখা মিললেও, দুপুরেই বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। নবমীর দুপুরে হালকা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। কলকাতা-লাগোয়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও এদিন বৃষ্টি হয়েছে।

বৃষ্টি মাথায় নিয়েই নবমীর দুপুরে চলে মণ্ডপ ও প্রতিমা দর্শন। দুপুর ১টার পর কলকাতার নানা প্রান্তে বৃষ্টি শুরু হয়। যার জেরে দুর্ভোগে পড়েছেন মণ্ডপমুখী দর্শনার্থীরা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামেও বৃষ্টি হয়েছে। নবমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল কলকাতায়। যদিও বেলা গড়ালে যে আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…