Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Sukanta On Mamata: হিন্দুদের প্রসাদ তৈরির বরাতও মুসলিমদের, প্রশ্ন সুকান্তর

Sukanta Majumdar on Mamata Banerjee
Sukanta Majumdar on Mamata Banerjee

 

কলকাতা, ১৯ জুন : “হিন্দুদের উদ্দেশ্যে বিতরনের জন্য প্রসাদ তৈরির বরাতও মুসলিম ব্যবসায়ীদের দেওয়া হচ্ছে?” এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকার একাংশ তুলে ধরে তিনি জানতে চেয়েছেন, “পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে জানতে চাইছি, এই বিজ্ঞপ্তিটি কি সত্য?”। এই সঙ্গে বুধবার রাতে সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “রানীনগর - ১ নং ব্লকে 'দীঘা জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র' এর প্রসাদ (মিষ্টান্ন) রেশন ডিলারদের কাছে সরবরাহের জন্য যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তা নিয়ে এখন স্থানীয় হিন্দুদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। এই বিজ্ঞপ্তির সত্যতা অবিলম্বে প্রশাসনকে সর্বসমক্ষে আনতে হবে। বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, স্থানীয় বেশ কিছু মিষ্টির দোকানের মালিকদের নাম ও নম্বর দেওয়া হয়েছে, যেখানে সেই তালিকায় দেওয়া চারটি মিষ্টির দোকানের মধ্যে তিনটিরই মালিক মুসলিম! তাহলে কি মাননীয়ার 'তোষণের' ওবিসি তালিকার মতো এখানেও ঘুরপথে মুসলিমদের সংরক্ষণ নিশ্চিত করে দিতে এখন থেকে সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে?”

You might also like!