Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Mukul Roy : অসুস্থ মুকুল রায় ভর্তি হাসপাতালে

Mukul Roy
Mukul Roy

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : শরীরটা ভাল যাচ্ছে না রবিবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। যদিও চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে তিনি স্থিতিশীল। ভয়ের কোনও কারণ নেই। কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন তাঁকে ভর্তি করতে হল।

পরিবার সূত্রে যতটুকু জানা যাচ্ছে, তাতে স্নায়বিক সমস্যায় ভুগছেন একদা তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা তথা কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। জানা গিয়েছে, মাথায় জল জমেছে তাঁর। আগে থেকে পরিকল্পনা করেই তাঁকে ভর্তি করা হয়েছে চিকিত্‍সার জন্য। এই মুহূর্তে সল্টলেকের বদলে তাঁর কল্যাণীর বাড়িতে থাকছেন তিনি। বেশ কিছু সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে শারীরিক বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন।

এই পরীক্ষার জন্য ভোরবেলায় এসে হাসপাতালে ভর্তি হতে হত। যেহেতু মুকুল রায় কল্যাণী থেকে আসবেন তাই অহেতুক ঝুঁকি না-নিয়ে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!