Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Muhammad Salim : টুইটের ভাষা নিয়ে ফের চাপে মহম্মদ সেলিম

Mohammad Salim (File Picture)
Mohammad Salim (File Picture)

 

কলকাতা: বিতর্কের মুখে 'পতিতা' শব্দ বদলে মহম্মদ সেলিম 'যৌনকর্মী' করে বিতর্ক এড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হল না চেষ্টা।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি টুইট সামাজিক মাধ্যমে তোলপাড় করে। একদিকে যেমন শালীনতার মাত্রা ছাড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণের অভিযোগ ওঠে, তেমনই সেলিমের টুইটে 'পতিতা' শব্দের ব্যবহার নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েন এই সিপিএম নেতা। এতে যৌনকর্মীদের সম্মানহানি হয়েছে বলে দাবি অনেকের।

বুধবারই আরও চাপে পড়েন সিপিএমের রাজ্য সম্পাদক। কলকাতা মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে মহম্মদ সেলিমের বাড়ি ঘেরাও করে বেশ কিছু যৌনকর্মী। তাঁদের হাতে ছিল পোস্টার। সেলিমের মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি সিপিএম নেতার ক্ষমাও দাবি করেন তাঁরা। সিপিএম নেতার বাড়ির সামনে জড়ো হওয়া যৌনকর্মীদের স্লোগানে এলাকায় শোরগোল পড়ে যায়।

এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ফোনে সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা বিষয়ে কিছু জানা নেই, তাই না জেনেই কোনও মন্তব্য করব না। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ তাঁদের সেখানে পাঠিয়েছেন কি না, সেটাও জানা নেই।'

অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, '২০০৪ সালে মহম্মদ সেলিম যখন উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছিলেন, তিনি তৎকালীন তৃণমূল প্রার্থী অজিত পাঁজার পুত্রবধূকে প্রকাশ্যে একই ভাষায় আক্রমণ করেছিলেন। তাই এটা প্রমাণিত যে এই সব তাঁর সংস্কৃতিতে রয়েছে। তাই উনি এইসব বলে ফেলেন। এটা তাঁর কুরুচিকর সংস্কৃতির বহিঃপ্রকাশ।'


You might also like!