Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

kolkata

2 years ago

Mithun Chakraborty:তমলুকে ভোটপ্রচারে গিয়ে সিএএ নিয়ে তৃণমূলকে বিঁধলেন মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty
Mithun Chakraborty

 

পূর্ব মেদিনীপুর : তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে গিয়ে প্রচারমঞ্চ থেকে সিএএ নিয়ে তৃণমূলকে বিঁধলেন মিঠুন চক্রবর্তী।

মিঠুন বলেন, তিনি বিরোধীদের প্রচারে শুধু সিএএ বিরোধিতার কথাই শুনছেন। তিনি বলেন, “এদের মিথ্যে লগ্নে জন্ম, আর দুর্নীতি রাশি। সকাল থেকে সন্ধ্যা খালি মিথ্যা কথা বলে এরা। আরে সিএএ তো নাগরিকত্ব দেওয়ার আইন। নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়। এটা সকলের জন্য।”

সিএএ বলবৎ হওয়ার পর থেকেই তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বারবারই জানিয়েছে, সিএএকে তারা মানবে না। ভোটপ্রচারে গিয়েও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, “বাংলায় আমি এনআরসি করতে দেবো না, ক্যা করতে দেবো না।” তমলুকের সভা থেকে মিঠুন এদিন বলেন, “আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, বিজেপি এলে সকলে নাগরিকত্ব পাবেন। এটা যদি আমি ভুল বলে থাকি এখানে এসে সকলে থুতু ফেলবেন আমি সেই থুতু চাটব। কারও ক্ষমতা নেই আপনার কাছে আসল আধার কার্ড থাকলে দেশ থেকে বার করে দেবে।”

এদিন ১০০ দিনের কাজের টাকা নিয়েও বলেন মিঠুন। তাঁর কথায়, এ টাকা বিজেপি আটকাতে যাবে কেন? টাকা তো মানুষের। তাঁর ব্যাখ্যা, সিএজি সমস্ত রাজ্যের হিসাব দেখে। হিসাব ঠিক হলে তারা লিখে দেয়, কোন রাজ্যে কত টাকা দিতে হবে।

মিঠুন আরও বলেন, “পশ্চিমবঙ্গের হিসাব দেখে সিএজি বা ক্যাগ লিখেছে এদের হিসাব মিলছে না। এদের টাকা এখন স্থগিত রাখা হোক। এর সঙ্গে বিজেপির কী সম্পর্ক? ক্য়াগ লিখে দিক, কালকেই টাকা পেয়ে যাবে। আর উনি একটা প্রেস মিট করে বলুন না, ১০০ দিনের হিসাব দিয়ে দেওয়ার পরও টাকা দিচ্ছে না। ওনারা হিসাব দেবেন না, টাকার কথা বলেন।”

You might also like!