Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, বিপর্যস্ত মেট্রো চলাচল

Kolkata Metro Service
Kolkata Metro Service

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার মেট্রো বিভ্রাট! মঙ্গলবার দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আগত মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক যুবক। সূত্রের খবর, চালকের তৎপরতায় ওই যুবককে প্রাণে বাঁচানো গিয়েছে। এই ঘটনার জেরে মেট্রো পরিষেবায় প্রভাব পড়েছে। আপাতত, পার্কস্ট্রিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এখন দক্ষিণশ্বের থেকে গিরিশ পার্ক পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। ওই যুবককে আপাতত নিজেদের অধীনেই রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, আগামী এক ঘণ্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

দিন কয়েক আগেও এক মহিলা আত্মহত্যার চেষ্টাও বিফল করেছিল করেছিল মেট্রো কর্তৃপক্ষ। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। তবে ব্যস্ত সময় না-হওয়ায় এই ঘটনায় খুব একটা ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…