Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

মার্কিন মুলুকে অভিষেকের চোখে অস্ত্রপচার ! কী বললেন ডাক্তার

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে কর্মিসভা থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। সেই সময়ে তাঁর বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত পান তৃণমূল সাংসদ। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, তাঁর চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে। কলকাতার এক বেসরকারি হাসপাতালে অভিষেকের অস্ত্রোপচার হয়। 

যদিও তাতে সমস্যার নিরাময় হয়নি। হায়দ্রাবাদে যান চিকিৎসার জন্য, এতেও কাজের কাজ হয়নি। ফলে দেশের বাইরে একাধিকবার চোখের চিকিৎসা করাতে যেতে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এবার অভিষেকের চিকিৎসার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন।

  মার্কিন যুক্তরাষ্ট্রে বুধবার সন্ধ্যায় এই অস্ত্রোপচার হয়েছে। প্রায় সাত ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। অভিষেকের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছিলেন, ‘ঠাকুর ঠাকুর করে এবারের অপারেশনটা ভাল হলেই ভাল। নইলে ওর দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা হতে পারে।।’ তবে চিকিৎসকা জানিয়েছেন, অভিষেকের চোখে অস্ত্রপচার সফল হয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…